• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

লালমনিরহাট সীমান্তে বাগ্‌বিতণ্ডা, স্থানীয়দের প্রতিবাদের মুখে চলে যান বিএসএফ সদস্যরা


FavIcon
Md Abu Sayed
নিউজ প্রকাশের তারিখ : Sep 4, 2026 | সংবাদটি দেখেছেন : 13
ছবির ক্যাপশন : ad728


মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি সীমান্তে গরু চরানোকে কেন্দ্র করে মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে স্থানীয় ব্যক্তিদের সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)র ৩জন সদস্যের বাগ্‌বিতণ্ডা হয়। এ খবর শুনে স্থানীয় আরও অনেকে ঘটনাস্থলে জড়ো হয়ে প্রতিবাদ জানালে বিএসএফের সদস্যরা ২টি শটগান ও একটি ওয়াকিটকি ফেলে বাংলাদেশ অংশ থেকে চলে যান।

পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)র টহল দলের সদস্যরা বিএসএফের ফেলে যাওয়া অস্ত্র ও ওয়াকিটকি সেট উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।

মঙ্গলবার সন্ধ্যায় বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়। বিএসএফের অস্ত্র ও ওয়াকিটকি ফেরত দেওয়া হয়। গতকাল রাতে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, ৭৮ বিএসএফের কমান্ড্যান্ট পতাকা বৈঠকে এ ঘটনায় দুঃখ প্রকাশ করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।